Wednesday, June 24, 2026

অষ্টমীতে ‘অসুর’ বৃষ্টি কী ভেস্তে দেবে পুজোর অঞ্জলি?

Date:

Share post:

শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো। মহাপঞ্চমীর দিন থেকেই নতুন জামাকাপড় পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়েছে পুজো হপিং। গোটা রাজ্যজুড়ে বাঙালির ঘরে ঘরে শুধুই পুজোর গন্ধ। তবে মহাপঞ্চমীতে আকাশ পরিষ্কার থাকলেও ঠাকুর দেখতে গুমোট গরমে পড়ে নাস্তানাবুদ হতে হয়েছে কমবেশি সকলকেই। আর তার থেকে এটা। স্পষ্ট যে বৃষ্টি হবে পুজোর কটা দিন। আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সবিস্তারে জানিয়েছে, পুজোয় বৃষ্টি অবধারিত। কোন জেলায় কবে বৃষ্টি হবে, তার তালিকাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: পুজোতেও বৃষ্টির চোখরাঙানি, কোথায় কবে বৃষ্টি জেনে নিন
একনজরে দেখে নিন কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে-

কলকাতায় কবে বৃষ্টি?

কলকাতায় মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ২ এবং ৩ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অর্থাৎ কলকাতায় বৃষ্টি বেশি হবে সপ্তমী ও অষ্টমীর দিন।

উত্তরবঙ্গেও বৃষ্টি?

৩ তারিখ তথা মহাষ্টমী পর্যন্ত উত্তরবঙ্গে মোটামুটি ভাবে পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪ তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদায়ের ভারী বৃষ্টি হতে পারে।
পুজোর কটা দিন কবে কোথায় বৃষ্টি?

ষষ্ঠী

ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। দিনের বেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে কোথাও কোথাও স্থানীয় ভাবে স্বল্প সময়ের জন্য বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি আবারও স্পষ্ট করে জানিয়েছেন, এই দু’দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ও স্থানীয় ভাবে বৃষ্টি হবে। তবে বাতাসে আর্দ্রতা থাকবে বেশি।

মহা সপ্তমী

সপ্তমীর দিন দক্ষিণের মূলত চারটি জেলা তথা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে।

মহা অষ্টমী

মহাষ্টমীর দিন উপকূলবর্তী চার জেলা তা দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে মেঘলা আকাশ ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বৃষ্টি পশ্চিমাঞ্চলের দিকেও হবে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকেও এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

মহা নবমী

শুধুমাত্র দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী জেলায় ততটা বৃষ্টির আশঙ্কা নবমীতে নেই।

বিজয়া দশমী

৫ অক্টোবর বিজয়া দশমীর দিনও পশ্চিমের জেলাগুলিতেই কেবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...