Saturday, April 4, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই, নেতৃত্বে শিখর ধাওয়ান

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দলের নেতৃত্বে শিখর ধাওয়ান(Sikhar Dhawan)। বাংলা থেকে জাতীয় দলে ডাক পেলেন শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

জানা যাচ্ছে টি-২০ বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা দিতে পারে ভারতীয় দল। সেই কারণে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দলে রাখা হয়নি। দলে রয়েছেন মহম্মদ সিরাজ এবং দীপক চাহার, শ্রেয়স আইয়ররা। দলে নেই করোনা মুক্ত মহম্মদ শামি।

একনজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়স আইয়র ( সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আবেশ খান, মহম্মদ সিরাজ এবং দীপক চাহার।

আরও পড়ুন:‘অবনমন, উত্তরণ ছাড়া পৃথিবীতে কোথাও পেশাদার ফুটবল লিগ হয় না’ : কনস্ট্যান্টাইন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...