Tuesday, June 23, 2026

‘অবনমন, উত্তরণ ছাড়া পৃথিবীতে কোথাও পেশাদার ফুটবল লিগ হয় না’ : কনস্ট্যান্টাইন

Date:

Share post:

অবনমন, উত্তরণ ছাড়া পৃথিবীতে কোথাও পেশাদার ফুটবল লিগ হয় না। আট বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ইন্ডিয়ান সুপার লিগে (ISL) উত্তরণ, অবনমন চালু হল না। যা নিয়ে প্রতিনিয়ত আইএসএলের মান নিয়ে সোচ্চার হন ফুটবল বিশেষজ্ঞরা। সমালোচকদের তালিকায় নতুন সংযোজন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। ফিফা, এএফসি নির্ধারিত বর্তমান রোডম্যাপ অনুযায়ী আইএসএলে উত্তরণ, অবনমন চালু হওয়ার কথা ২০২৪-২০২৫ মরশুম থেকে। কিন্তু স্টিফেন মনে করেন, তার অনেক আগেই আইএসএলে অবনমন চালু করা উচিত ছিল।

ভারতের সিনিয়র জাতীয় দলকে দু’বারের মেয়াদে কোচিং করানোর সুবাদে এ দেশের ফুটবলকে হাতের তালুর মতো চেনেন কনস্ট্যান্টাইন । এই নিয়ে লাল-হলুদের ব্রিটিশ কোচ বললেন, “আমার মনে হয় ১৪টা দলের লিগ হওয়া উচিত। সেটা সম্ভব না হলে অন্ততপক্ষে ১২ দলের লিগ অবশ্যই করা উচিত। তাহলে প্রতিটি দল হোম-অ্যাওয়ে মিলিয়ে ২২টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর পর পয়েন্ট তালিকায় প্রথম ছ’টি দল এবং শেষ ছ’টি দলকে দু’টি রাউন্ডে ভেঙে দিতে হবে। এর পর প্রথম ছ’টি দল থেকে চ্যাম্পিয়ন এবং শেষ ছ’টি দল থেকে অবনমন নির্ধারণ করা উচিত। এর ফলে একটি দল মরশুমে অন্তত ৩২টি ম্যাচ খেলার সুযোগ পাবে।”

শুক্রবার কেরলের মাঠে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। মঙ্গল বা বুধবার শহর ছাড়বে দল। তার আগে স্টিফেন বললেন, “আমরা প্রস্তুতির নিরিখে বাকি দলগুলির থেকে দু’মাস পিছিয়ে আছি। তাই প্লে-অফে উঠতে গেলে অলৌকিক কিছু করতে হবে।”

আরও পড়ুন:ভয়াবহ ঘটনা ফুটবল মাঠে, চিলিতে অনুশীলন চলাকালীন ভেঙে পড়ল স্টেডিয়ামের ছাদ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...