Tuesday, June 23, 2026

আচমকা শারীরিক অবস্থার অবনতি, ICU-তে স্থানান্তর মুলায়মকে

Date:

Share post:

আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে (Mulayam Singh Yadav)। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবিবার, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে ICU-তে স্থানান্তর করা হয়। ৮২ বছরে মুলায়ম সিং যাদবের ইউরিন ইনফেকশনের সমস্যা রয়েছে। ডঃ নরেশ ত্রেহান এবং ডঃ সুশীলা কাটারিয়া নেতৃত্বাধীন চিকিৎসকের দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। হাসপাতালে পৌঁছন তাঁর পুত্র তথা উত্তরপ্রদেশ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

হাসপাতাল সূত্রে খবর, রবিবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় মুলায়ম সিং যাদবকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। গত দেড় মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম। তিনি খাবারও খাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে খবর। নলের মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...