Tuesday, June 23, 2026

ফের উপত্যকায় গুলির লড়াই, খতম ২ জ*ঙ্গি

Date:

Share post:

ফের উপত্যকায় গুলির লড়াই। জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu and Kashmir Police) তরফে টুইটে জানানো হয়েছে, শোপিয়ানের (Shopian) বাস্কুচানের জ*ঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গড়ে লড়াই হয়। এনকাউন্টারে দুই জ*ঙ্গিকে নিকেশ করা হয়েছে। ইয়াওয়ার শফি ভাট ও আমির হুসেন ভাট নামে ওই দুজন কালাম্পোরা পুলওয়ামা ও আমির ভেশরো শোপিয়ান এলাকার বাসিন্দা ছিল।

ইয়েদিপোরা গ্রামে জ*ঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয়। সেই সময় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় জ*ঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। তাতেই ওই দুজনের মৃত্যু হয়।

গোয়েন্দা সূত্র অনুযায়ী, ওই দুই জঙ্গিকে বারামুল্লায় আয়োজিত আর্মি রিক্রুটমেন্ট ব়্যালিতে হামলা চালানোর জন্য নিযুক্ত করা হয়েছিল। তিনটি ম্যাঙ্গানিজ-সহ AKS74U রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্র, পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...