Saturday, April 4, 2026

মহাসপ্তমী সন্ধেয় শহর থেকে জেলায় জনজোয়ার

Date:

Share post:

বৃষ্টির ভ্রূকুটি প্রতি মুহূর্তে। ষষ্ঠীর সন্ধে ভাসিয়েছিল বৃষ্টি। কিন্তু সপ্তমীতে সদয় আকাশ। তাই উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করতে বিকেল থেকেই জমজমাট ভিড় কলকাতা থেকে জেলায়। সাবেকি হোক বা থিমপুজো- প্যান্ডেলে প্যান্ডেলে (Pandal) জনজোয়ার।

দক্ষিণের চেতলা অগ্রগামী, সুরুচি থেকে উত্তরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, টালা অগ্রণী। মুদিয়ালি, ত্রিধারা সম্মিলনী, ২৫ পল্লি, একডালিয়া এভারগ্রিন, সেলিমপুর, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক কালচারাল, মুদিয়ালি, হাতিবাগান সর্বজনীনে শুধুই জনজোয়ার।

সুব্রত মুখোপাধ্যায় ছাড়া এই প্রথম পুজো করছে একডালিয়া এভারগ্রিন। ৮০তম বর্ষে তাদের থিম গুজরাতের সরস্বতী মন্দির। মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সব সময় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সেখানের ‘ভ্যাটিকান সিটি’ দেখতে উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ভিআইপি রোডে যানজট না হওয়ায়, সে দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন সুজিত। উল্টোডাঙা বা এয়ারপোর্টের দিকে যান চলাচল করছে মোটামুটি মসৃণ ভাবে।

আরও পড়ুন-ফের উপত্যকায় গুলির লড়াই, খতম ২ জ*ঙ্গি

চেতলা অগ্রণীর প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সপ্তমীর সন্ধেয় ভেড়ে ঠাসা চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ। পিছিয়ে নেই মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘও। সেখানে এ বারের থিম ‘পৃথিবী আবার শান্ত হবে’। সপ্তমীতে ভিড়ে জমজমাট সুরুচি সংঘও।

দক্ষিণ কলকাতার অন্যতম পুজো ত্রিধারা সম্মিলনী। এ বারের থিম ‘দৌড়’। উত্তর কলকাতার টালা প্রত্যয়ে ভিড়ের ধারাবাহিকতা অটুট। সপ্তমীতে ‘ঋতি: দ্য মোশন’ থিম দেখতেও উপচে পড়েছেন দর্শনার্থীরা।

বৃষ্টির আশঙ্কায় চোখ রাঙাচ্ছে প্রতি মুহূর্তে তাই তড়িঘড়ি প্যান্ডেল হপিং সেরে ফেলতে চাইছে উৎসব প্রিয় বাঙালি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...