Saturday, June 20, 2026

Durga Puja: বন্ধ করে দেওয়া হল কল্যাণীর টুইন টাওয়ার মণ্ডপ

Date:

Share post:

পুজোর (Durga Puja) মাঝেই হঠাৎ বিপত্তি। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হলো কল্যাণীর টুইন টাওয়ার মণ্ডপ (Kalyani Tween tower pandal)। আপাতত বন্ধ দর্শনার্থীদের প্রবেশ। ষষ্ঠীর সন্ধ্যেয় প্রবল বৃষ্টির জেরে আচমকাই শর্ট সার্কিটের (Short circuit) ঘটনা ঘটে পুজো মন্ডপে। বিপদ এড়াতে নদিয়ার কল্যাণী আইটিআই মোড় (IIT More) দুর্গোৎসব কমিটি এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে তৈরি টুইন টাওয়ার মণ্ডপে (Kalyani Tween tower pandal) দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হল।

৪০ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে মণ্ডপ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার উঠে এসেছে নদীয়ার কল্যাণীতে। এই পুজার মণ্ডপ ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। পুজো শুরুর আগে থেকেই দর্শনার্থীরা ভিড়ে জমাতে শুরু করেছিলেন। দেড়শ ফুটেরও বেশি উঁচু এই পুজো মন্ডপে পঞ্চমীর রাতেই ছিল বাঁধভাঙ্গা ভিড়। ষষ্ঠীর বিকেল গড়াতে না গড়াতেই ভিড় আরও বাড়তে থাকে। ষষ্ঠীর সন্ধ্যে বেলা আচমকা শর্ট সার্কিট হয়ে যায় মণ্ডপটি। তার উপর চলে বৃষ্টি। ফলত কোনও দুর্ঘটনা এড়াতে মণ্ডপটি বন্ধ করে দেন পুজো উদ্যোক্তারা। ষষ্ঠীর সন্ধ্যে বেলা আচমকা শর্ট সার্কিট হয়ে যায় মণ্ডপে। তার উপর দফায় দফায় চলে বৃষ্টি। কোনও দুর্ঘটনা এড়াতে মণ্ডপটি বন্ধ করে দেন পুজো উদ্যোক্তারা।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...