Sunday, June 14, 2026

মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Date:

Share post:

গান্ধীজির (Mahatma Gandhi)১৫৩তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর (Lal Bahadur Shastri) জন্মদিন উপলক্ষেও বিজয় ঘাটে গিয়ে ফুল নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানান মোদি। জাতির জনকের জন্মদিনে তিনি টুইট করে লেখেন, “এই গান্ধী জয়ন্তী আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবার আজাদি কা অমৃত মহোৎসব সাদরে পালিত হয়েছে।আপনারা বাপুর আদর্শে সবসময় বেঁচে থাকবেন। তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে আজ খাদির পোশাক কিনুন।” শুধু নরেন্দ্র মোদিই, নন দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রত্যেকেই গান্ধীজিকে শ্রদ্ধা জানান।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় লাল বাহাদুর শাস্ত্রীর বিভিন্ন সময়ের ছবি নিয়ে তৈরি হওয়া একটি গ্যালারিরও উদ্বোধন করেন মোদী। টুইটারে তাঁকে নিয়েও পোস্ট করেছেন মোদি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...