Saturday, April 4, 2026

রামমোহন সম্মিলনীর মণ্ডপে নন্দিনী-প্রসূন: ভোগ খাওয়া থেকে আড্ডা, জমজমাট মহাসপ্তমী

Date:

Share post:

এবার রামমোহন সম্মিলনীর থিম ‘জঙ্গলকন্যা’। ইতিমধ্যেই সেই প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন ৮ থেকে ৮0। আসছেন ভিভিআইপিরাও। মহাসপ্তমীর সকালে সেখানে দেখা মিলল রাজ্যপালের সচিব IAS নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty)। ছিলেন প্রবাসী বাঙালি শিল্পপতি ও ইউনিভার্সাল সাকসেস সংস্থার কর্ণধার প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukherjee)ও। দুজনেই বহুদিন বাদে পুজোতে রয়েছেন কলকাতায়।

তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পাড়ার পুজো রামমোহন সম্মেলনী। নন্দিনী তাঁর দীর্ঘদিনের বন্ধু। সে হিসেবে প্রতিমা দর্শনে যাওয়া তাঁর। ঠাকুর দেখা, গল্প, একসঙ্গে ভোগ খাওয়া। বহুবছর পর পুজোয় কলকাতায় রয়েছেন নন্দিনী চক্রবর্তী। প্রসূন মুখোপাধ্যায়ও বহুদিন পর কলকাতায়। ভোগ খাওয়ার পর ভাঁড়ে চা পান।

তৃণমূল আর সিপিএমের (CPIM) শারদসাহিত্য নিয়ে আগ্রহ প্রকাশ করেন প্রসূন মুখোপাধ্যায়। তৃণমূলের সমর্থকরা তাঁর হাতে ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা তুলে দেন। সিপিএমের বুক স্টলে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা সবকটি বই কেনেন ইউনিভার্সাল সাকসেসের কর্ণধার। পরে নন্দিনী ও প্রসূন নগেন্দ্র মঠ ও মিশন ঘুরে দেখেন। সব মিলিয়ে জমজমাট মহাসপ্তমীর সকাল।

আরও পড়ুন:কানপুরে ভয়াবহ ট্রাক্টর দুর্ঘটনা: মৃত অনেকে, শোকপ্রকাশ মমতার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...