Saturday, June 20, 2026

কানপুরে ভয়াবহ ট্রাক্টর দুর্ঘটনা: মৃত অনেকে, শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

পুজো দিয়ে ফেরার পথে ট্রাক্টর উল্টে ভয়াবহ দুর্ঘটনা। উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur)। কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম প্রায় ২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কানপুরের ঘাতমপুরে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কানপুরে মর্মান্তিক ট্র্যাক্টর দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত। এই দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ট্রাক্টরে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। যাত্রীরা সকলেই উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি সোজা গিয়ে পুকুরে পড়ে। যাত্রীদের আর্তচিৎকারে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই শুরু করেন উদ্ধারকাজ। তবে পুকুরে অত্যধিক জল থাকার জন্য সকলেই ডুবে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন:Entertainment: এবার গান গেয়ে দ্বীপ কিনলেন গায়ক মিকা সিং!

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...