Saturday, April 4, 2026

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগে অভূতপূর্ব সিদ্ধান্ত UGC-র

Date:

Share post:

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি নিয়োগের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি UGC-র। Phd-র মতো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যে কোনও ক্ষেত্রে একজন বিশিষ্ট পেশাদার দেশের যে কোনও কলেজ (College) বা বিশ্ববিদ্যালয়ে (University) ফ্যাকাল্টি হিসেবে কাজের জন্য যোগ্য হতে পারেন। এই পদের নাম ‘প্রফেসর অফ প্র্যাকটিস’।

*কী যোগ্যতা প্রয়োজন ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ হতে-*

একজন ব্যক্তিকে ‘বিশেষজ্ঞ’ হতে হবে
তাঁর পেশায় অসাধারণ অবদান রাখতে হবে।
কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদের জন্য কোনও আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, সামাজিক বিজ্ঞান, আইন, মিডিয়া, সশস্ত্র বাহিনী, চারুকলা- যে কোনও ক্ষেত্রের পেশাদারদের নিয়োগ করা হবে।

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক পদের ১০ শতাংশে ‘প্রফেসর অফ প্র্যাকটিস’ নিয়োগ করা যাবে। সর্বোচ্চ তিন বছরের জন্য এই নিয়োগে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। বিশেষ ক্ষেত্রে কর্মজীবন এক বছর বাড়ানো যাবে। শিক্ষকদের বেতনের দেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

এরই সঙ্গে পড়ুয়ারা চাইলে দু’টি পাঠ্যক্রম বা অ্যাকাডেমিক প্রোগ্রাম একসঙ্গে পড়তে পারেন সে বিষয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কর্মসংস্থানের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ করে কিছু পাঠ্যক্রম তৈরি করতেও বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, শিল্প ক্ষেত্র এবং বাস্তবের মধ্যে পড়ুয়াদের যোগাযোগ তৈরির জন্যই এই উদ্যোগ ইউজিসির।

আরও পড়ুন:La Ganeshan: হৃদযন্ত্রে বাড়ছে সমস্যা, হার্টে বসতে পারে স্টেন্ট 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...