Tuesday, February 24, 2026

কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা সহ ৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) আগেই জানিয়েছিল এবার পুজোয় বড় বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি (Rain)। সেইমত ষষ্ঠীর রাত থেকেই বৃষ্টি মগ্ন রাজ্য। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল অর্থাৎ শনিবার বিকেলের পর থেকেই থেকেই বৃষ্টি শুরু হয়। পাশাপাশি সেন্ট্রাল কলকাতার (Central Kolkata) বেশ কিছু এলাকা জলমগ্ন (Water logged) হয়ে পড়ায় একদিকে যেমন যানজট সৃষ্টি হয় অন্যদিকে কিছুটা হলেও মন খারাপ ঠাকুর দেখতে বেরোন দর্শনার্থীদের। ফের দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। আজ রবিবার সপ্তমীতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ ছয় জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সোমবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিনভর দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এত কিছুর মধ্যে গরম থেকে রেহাই মিলবে না এখনই। মেঘলা আকাশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সন্ধের পরেও আকাশে ঘন মেঘ থাকবে। রাতের দিকে জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

spot_img

Related articles

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...