Saturday, April 4, 2026

Belur Math: মহাঅষ্টমীতে বেলুড় মঠে শুরু কুমারী পুজো

Date:

Share post:

আজ মহাঅষ্টমী। প্রথা মেনে সকালে বেলুড় মঠে শুরু কুমারী পুজো। ইতিহাস, ঐতিহ্যের কুমারী পুজো বেলুড় মঠে। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার ও কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর (Kumari Puja) আয়োজন করা হয়েছে৷

দুর্গাপুজোর এক বিশেষ আকর্ষণ হল কুমারী পুজো। বেলুড় মাঠের পাশাপাশি বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে এই কুমারী পুজো হয়। শাস্ত্রের রীতি অনুযায়ী অষ্টমীর দিন থেকে শুরু হয় কুমারী পুজো। এই পুজো চলে নবমীতেও। অষ্টমীর সকালে কুমারীকে গঙ্গার পবিত্র জলে স্নান করিয়ে শুদ্ধ করে লাল বেনারসী শাড়ি পরানো হয়। ফুলের গয়না দিয়ে সাজানো হয়। পায়ে পরানো হয় আলতা। তারপর শুরু হয় পুজো। ১৬ টি উপকরণ দিয়ে শুরু হয় কুমারী পুজোর আচার। পরে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ উপকরণ দিয়েও কুমারীকে পুজো করা হয়।

আরও পড়ুন- অষ্টমীতেও মুখভার আকাশের, কিছু জেলায় অঞ্জলিতে বাধা বৃষ্টি


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...