Saturday, April 4, 2026

অষ্টমীর সন্ধ্যায় অশান্তির ছড়ানোর চেষ্টা, গ্ৰেফতার বিকাশ-কমলেশ্বর সহ ৯

Date:

Share post:

বুক স্টলে হামলার ঘটনা সোমবার প্রতিবাদ সভার আয়োজন করেছিল বামেরা। বই বিপণি ও প্রতিবাদ সভা ঘিরে গন্ডগোল এড়াতে গ্রেফতার করা হল কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, কল্লোল মজুমদার সহ ৯ জনকে। পুলিশের তরফে জানানো হয়েছে, অশান্তি এড়াতেই এই গ্রেফতারি।

উল্লেখ্য, রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিএমের বিপণিতে সপ্তমীর রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। অভিযোগ, ওই বইয়ের বিপণিতে ‘চোর ধরো, জেল ভরো’র পোস্টার দেখে আপত্তি তুলেছিল শাসকদল। এদিকে হামলার ঘটনার প্রতিবাদে সোমবার রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত করে ফের বই বিপণি চালু করার ডাক দিয়েছিল সিপিএম। সেখানে উপস্থিত ছিলেন কমলেশ্বর, আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রতিবাদ সভা ঘিরে সোমবার আবার গোলমাল হয়। ঝামেলা এড়াতে গ্রেফতার করা হয় কমলেশ্বর, কল্লোল-সহ বেশ কয়েক জনকে।

এই ঘটনা প্রসঙ্গে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “পুজো কমিটির অসুবিধা তো হতেই পারে। পুজোর ভিড়ের মধ্যে স্টল খুলতেই হবে কেন? পুজোর পরে রবিবার দেখে ওঁরা এ সব করতে পারেন। গোলমাল হচ্ছে দেখে পুলিশ প্রশাসনিক পদক্ষেপ করেছে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...