Saturday, April 11, 2026

চিনগামী বিমানে বোমাতঙ্ক, অবতরনের অনুমতি দিল না ভারত

Date:

Share post:

ইরান(Iran) থেকে চিনগামী যাত্রীবাহী বিমানের বোমাতঙ্ক। আতঙ্কের জেরে ভারতে(India) জরুরী অবতরণের আবেদন জানালেন পাইলট। যদিও সেই আবেদন খারিজ করে দিল ভারত। অবশ্য বায়ুসেনার দুটি যুদ্ধবিমান সুরক্ষার স্বার্থে ইরানের উড়োজাহাজটির পিছু নেয়। কিছুক্ষণ পর তা নিজের গতিপথ চিনের দিকে চলে গিয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। গোটা ঘটনাটি নিয়ে তুমুল সন্দেহ দানা বেঁধেছে।

সোমবার সকালের দিকে ইরানের (Iran) রাজধানী তেহরান থেকে মাহান এয়ার ফ্লাইট (IRM081) নামে একটি বিমান যাত্রী নিয়ে চিনের (China) গুয়াংঝৌর উদ্দেশে রওনা দিয়েছিল। গতিপথ অনুযায়ী, ভারতের আকাশসীমা পেরিয়ে যেতে হয়। সকাল ৯টা ২০ নাগাদ দিল্লি বিমানবন্দরে ফোন আসে, ইরানের ওই বিমানটিতে বোমাতঙ্ক রয়েছে। দিল্লিতে বিমানটি জরুরি অবতরণ করাতে চায়। ফোন পেয়েই তড়িঘড়ি সতর্কতা জারি হয়। খবর পৌঁছয় বায়ুসেনার কাছেও। সঙ্গে সঙ্গে দুটি সুখোই (Su-30MKI) যুদ্ধবিমান ওই ইরানি বিমানের পিছু নেয়। দিল্লি থেকে তার রুট ঘুরিয়ে দেওয়া হয় জয়পুর ও যোধপুরের দিকে। কিন্তু সেখানেও জরুরি অবতরণ করতে দেওয়া হয়নি ইরানের বিমানটিকে। এই অবস্থায় ভারতীয় বায়ু সেনার বিমান ওই বিমানটির উপর কটা নজর রাখে। শেষ পর্যন্ত বিমানটি চিনের দিকে উড়ে গিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...