Friday, April 3, 2026

প্রতিরক্ষায় শক্তি বাড়াল ভারত, বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’

Date:

Share post:

আরও শক্তি বাড়াল ভারতীয় বায়ুসেনা। অষ্টমীর সকালে হেলিকপ্টার ‘প্রচণ্ড’ (Prachand) যোগ দিল ভারতীয় সেনায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দাবি, এই কপ্টার ভারতের প্রতিরক্ষা উৎপাদনের সাফল্য।

দেশের বায়ুসেনায় ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ অন্তর্ভুক্তিকরণে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন রাজনাথ সিং। তিনি লেখেন, “একটি স্বরণীয় মুহূর্ত। এর ফলে প্রতিরক্ষা উৎপাদনে ভারতের সক্ষমতা প্রমাণিত হল।” তাঁর কথায়, “এই কপ্টার পেয়ে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল।”

এই হেলিকপ্টারটি তৈরি করেছে রাষ্ট্র-চালিত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। সেনা সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয়েছে যুদ্ধবাজ হেলিকপ্টার তৈরিতে। এটি বিশ্বের একমাত্র লাইট কমব্যাট হেলিকপ্টার যা ৫ হাজার মিটার বা ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র এবং জ্বালানি-সহ অনায়াসে উড়তে পারে। বস্তুতপক্ষে হিমালয়ের উচ্চতায় উড়তে সক্ষম এই হেলিকপ্টারটি। এইসঙ্গে যে কোনও ধরনের আবহাওয়ায় উড়তে পারে প্রচণ্ড, জানিয়েছে সেনা।

আরও পড়ুন- “শিবের নির্দেশ”, ৬ বছরের নাবালকের বলি চড়ালো দুই কিশোর


 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...