Friday, June 26, 2026

Durga Puja: নবমীতে সুরুচির পুজো দেখতে সপরিবারে হাজির মহানাগরিক

Date:

Share post:

সেরার লড়াইয়ে দক্ষিণ কলকাতার (Kolkata)দুই হেভিওয়েট পুজো মানেই একদিকে সুরুচি সঙ্ঘ (Suruchi Sangha) আর অন্যদিকে চেতলা অগ্রণীর (Chetla Agrani) পুজো। একদিকে পৃথিবী শান্ত হওয়ার বার্তা অন্যদিকে ষোলকলা পূর্ণ করার দাবি। এসবের মাঝেই নবমীর সন্ধ্যায় এক অচেনা ছবি নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘর পুজো মণ্ডপে। চেতলার দাদা এবার সপরিবারে ভাই অরূপের (Arup Biswas) পুজো দেখতে নবমীর সন্ধ্যায় দাদা ফিরহাদ হাকিম (Firhad Hakim) হাজির নিউ আলিপুরে। সেখানেই অন্য মুডে পাওয়া গেল দুই হেভিওয়েটকে।

পুজো মানে হুল্লোর উন্মাদনা এসব তো থাকেই, তার সঙ্গে থাকে পুজো পাগলদের সেরার সেরা হওয়ার ঠান্ডা লড়াই। সেই প্রতিযোগিতায় অরুপ বিশ্বাস আর ফিরহাদ হাকিমের পুজো নিয়ে চলে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। কিন্তু বাস্তবে তো কোনও লড়াই নেই সবটাই যে মানুষের তৈরি। নিজের পরিবারকে সঙ্গে নিয়ে পুজোর শেষ লগ্নে তাই কলকাতার মহানাগরিক চলে গেলেন সুরুচির পুজো দেখতে । চমকে গেলেন অনেকেই। তবে রাজ্যের দুই মন্ত্রী তখন অন্য মেজাজে। আড্ডা দিলেন, গল্প করলেন, এমনকি ঢাক বাজালেন দু’জনে একসঙ্গে। আর ঢাকের তালে সঙ্গত করলেন ফিরহাদের দুই মেয়ে। সব মিলিয়ে সুরুচির নবমীর সন্ধ্যা ছিল জমজমাট। কেমন লাগল সুরুচি সংঘের পুজো? ফিরহাদ বলছেন দারুণ ব্যাপার। তবে অরূপ বিশ্বাস কী বলছেন চেতলা অগ্রণীর পুজো নিয়ে? মন্ত্রীর উত্তর আগামিকাল দুপুরে ‘ ষোলকলা পূর্ণ ‘ হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...