Friday, April 10, 2026

বিবাহবিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে অধিকার দাবি করা যাবে না: সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের

Date:

Share post:

কোনও মহিলা বিবাহবিচ্ছেদের আগে তাঁর স্বামীর ঘর ছেড়ে চলে গেলে পরবর্তীকালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ২০০৫ (Domestic Violence Act) অনুযায়ী নারীর সুরক্ষার অধীনে সেখানে বসবাসের অধিকার চাইতে পারেন না। এমনকি বিবাহবিচ্ছেদের ডিক্রির বিরুদ্ধে তাঁর আবেদন যদি মুলতুবি থাকে তাহলেও ওই মহিলা কোনওরকম অধিকার দাবি করতে পারেন না। শুক্রবার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দিল বম্বে হাইকোর্টের (Bombay High Court) ঔরঙ্গাবাদ বেঞ্চ।

মহারাষ্ট্রের এক মহিলা বিবাহ বিচ্ছেদের (Divorce) পর প্রাক্তন স্বামীর ঘরে বসবাসের অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন। দায়ের করেন মামলা। সেই মামলায় নিম্ন আদালত ওই মহিলাকে তাঁর প্রাক্তন স্বামীর বাড়িতে বসবাসের অনুমতি দিয়েছিল। এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন মহিলার স্বামী। আইনজীবী হাইকোর্টের বিচারপতি সন্দীপকুমার মোরের সিঙ্গেল বেঞ্চে জানান, বিবাহ বিচ্ছেদের আগেই ওই মহিলা স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। তাই তিনি সেখানে বসবাসের অধিকার দাবি করতে পারেন না। তবে ওই মহিলা পরে গার্হস্থ্য হিংসা আইনের আওতায় ম্যাজিস্ট্রেট কোর্টে (Magistrate Court) মামলা দায়ের করেন। পরে আদালত তাঁর আবেদন মেনে স্বামীকে খোরপোশ-সহ বাড়ি ভাড়া দিতে নির্দেশ দেয়। মহিলাকে স্বামীর বাড়িতে থাকার অধিকারও দেয়। কিন্তু এরপরই বাধে বিপত্তি। রায়ের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে যান স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।

বিচারপতি সন্দীপ কুমার মোরে জানান, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের ১৭ ধারা অনুযায়ী, মহিলার স্বামীর ঘরে বসবাসের অধিকারের অধিকার রয়েছে ঠিকই, তবে ওই মহিলা যেহেতু বিবাহ বিচ্ছেদের আগে ঘর ছেড়ে দিয়েছিলেন তাই তিনি সেই সুযোগ পাবেন না। হাইকোর্ট আরও উল্লেখ্য করেছে, ওই মহিলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তাঁকে বিবাহ বিচ্ছেদের আগে শ্বশুড়বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। এই বলে নিম্ন আদালতের রায় খারিজ করে দেয় হাইকোর্ট।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...