Friday, June 26, 2026

এশিয়া কাপে জয়ের হ‍্যাটট্রিক ভারতের, আমিরশাহিকে ১০৪ রানে হারাল স্মৃতি মান্ধনারা

Date:

Share post:

এশিয়া কাপে জয়ের হ‍্যাটট্রিক ভারতের। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহিকে ১০৪ রানে হারাল  স্মৃতি মান্ধনার দল। দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা জেমিমা রদ্রিগেজ।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি মান্ধনা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৮ রান করেন ভারতের প্রমিলা ব্রিগেড। রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৪ রানে। ১০৪ রানে ম্যাচ জেতেন মন্ধানারা। ভারতের হয়ে শুরুটা ভালো হয়নি দুই ওপেনার সাব্বিনেনি মেঘনা এবং রিচা ঘোষের। ১০ রান করেন সাব্বিনেনি। শূন‍্য রানে আউট হন রিচা। ভারতের স্কোর লাইনকে এগিয়ে নিয়ে যান দীপ্তি শর্মা এবং জেমিমা রদ্রিগেজ। ৬৪ রান করেন দীপ্তি। ৭৫ রানে অপরাজিত জেমিমা।

রান তাড়া করতে নেমে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি। শুরু থেকেই ব্যটিং বিপর্যয় আমিরশাহির মহিলা দলের। কবিশা এগোদাগে ও খুশি শর্মা ছাড়া কোনও ব্যাটার দু’অঙ্কে পৌঁছতে পারেননি। এদিন ভারতের প্রত্যেক বোলার ভাল বল করেন। রাজেশ্বরী গায়কোয়াড় ২০ রান দিয়ে নেন ২ উইকেট। এক উইকেট নেন দয়ালান হেমালতা। এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট ভারতের। পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আদি-নব্য দ্বন্দ্ব অব্যাহত, এবার মিঠুন চক্রবর্তীর মন্তব্যে অসন্তোষ বাড়ছে বিজেপিতে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...