Friday, June 19, 2026

দশমীতেও আকাশের মুখভার, শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত

Date:

Share post:

দশমীতেও আকাশের মুখ ভার। কোথাও বৃষ্টি। কোথাও মেঘলা আকাশ। তারই মধ্যে আজ, মা কৈলাসে রওনা দেবেন। আপামর বাঙালির হৃদয়ে বিষাদের সুর। এমন বিষাদ মাখানো সকালেই বৃষ্টি শুরু কলকাতায়। শহর ও শহরতলিতে কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রার পারদও নেমেছে খানিকটা।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা শহরে দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়াতেও। পুজোর দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে। যদিও উৎসবের সুর কাটেনি তাতে। বৃষ্টি মাথায় নিয়েই উৎসবের আবহে সামিল হয়েছেন সকলে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতা, দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...