Saturday, June 20, 2026

তাক লাগানো স্পিড, আজ থেকে কলকাতা-সহ দেশের ৪ শহরে শুরু জিও ৫জি

Date:

Share post:

গোটা বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর। সেই প্রযুক্তির অন্যতম ইন্টারনেট। বিশ্বের প্রতিটি মানুষ এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। আমাদের দেশও ব্যতিক্রম নয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও।

আজ, বুধবার থেকে দেশের ৪ শহরে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে ৫জি পরিষেবা। ওই চার শহর হল কলকাতা, বারাণসী, দিল্লি ও মুম্বই। জিও’র তরফে জানানো হয়েছে কিছু নির্বাচিত জিও গ্রাহক ওই ট্রায়ালে অংশ নিতে পারবেন। ৫জি’র গতি সম্পর্কে যা বলা হচ্ছে তা একেবারে তাকে লাগিয়ে দেওয়া মতো। গ্রাহকরা ৫জি ডেটা পাবেন ১ জিবি প্রতি সেকেন্ড গতিতে।

ট্রায়ালে জিও ওয়েলকাম অফারে নির্বাচিত কিছু গ্রাহক জিও ওই পরিষেবা পাবেন। এর জন্য সিম বা তাদের ৫জি হ্যান্ডসেট বদল করতে হবে না। যারা এই পরিষবা পাবেন সেইসব গ্রাহকদের কাছে আমন্ত্রণ পাঠাবে জিও।

রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, “দেশজুড়ে ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কিছু প্রভাবশালী মানুষের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে না। আমজনতাও সমানভাবে পাবেন এই পরিষেবা। এতে তাদের জীবনযাত্রার মান অনকেটাই বাড়বে। আপাতত পরীক্ষামূলভাবে হলেও ২২-২৬ অক্টোবরের মধ্যে ওই চার শহরে জিও ৫জি পরিষেবা চালু হয়ে যাবে। এরপরের ধারে হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জামনগর, গান্ধীনগর ও গুরুগ্রামে চালু হবে জিওর ৫জি পরিষেবা। আগামী বছর ডিসেম্বরের মধ্যে গোটা দেশ জিও ৫জি পরিষেবার আওতায় আসবে।”

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...