Saturday, April 4, 2026

মাল নদীতে হড়পা বানে মৃ*ত বেড়ে ৮

Date:

Share post:

দশমীর সন্ধ্যায় জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে বড়সড় বিপত্তি ঘটে। ভেসে যায় বহু মানুষ।রাতভর চলে উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা টিমের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ জন। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ।

আরও পড়ুন:মাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে

প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগের জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সকাল থেকেই মালবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিকে উপেক্ষা করেও চলছে উদ্ধারকাজ।এই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে আট জন মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জন চলছিল মাল নদীতে। সেইসময়েই আচমকা বিপর্যয়টি ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নদীর জলে ভেসে যান বহু মানুষ। মাঝ নদীতে গিয়ে আটকে পড়ে গাড়িও। সূত্রের খবর, এঁদের মধ্যে অনেক পুজো উদ্যোক্তারাও রয়েছেন। সেইসময় তাঁদের মণ্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছিল।

খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে জেসিবি নামায় প্রশাসন। জানা গেছে, এখনও নিখোঁজ বহু মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...