Saturday, April 4, 2026

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই ভাসান

Date:

Share post:

জলপাইগুড়ির মালবাজারে বিপর্যয়ে দশমীর সন্ধ্যায় মাল নদীতে আচমকা হড়পা বানে ভেসে যান বহু মানুষ। বিপর্যয়ে মৃত বেড়ে হল ৮। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

কিন্তু কেন এমন বিপর্যয়ের মুখে পড়তে হলো তা নিয়ে নানান মত থাকলেও, মূল কারণ হিসেবে সামনে আসছে প্রশাসনিক নির্দেশ না মানা।

কী সেই নির্দেশ?

১. পুলিশ বারবার নিষেধ করে নদীতে নামতে। জনা দশেক কর্মীদের প্রতিমা ভাসান দিয়ে চলে আসতে বললেও কোনও ক্লাবই সে কথা শোনেনি। বরং ভাসান দিতে আসা ক্লাব কর্মীরা পুলিশ ভাসানে বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলে। বাধ্য হয়ে মৌখিক অনুরোধে সীমাবদ্ধ থাকতে হয়।

২. গাড়ি নিয়ে নদীর মাঝখানে যেতে নিষেধ করা হয়। কিন্তু গোটা দুয়েক গাড়ি নিয়ে অল্প জল থাকা নদীতে নিয়ে যাওয়া হয়। লরিতে থাকা অধিকাংশই ফিরতে পারেনি। যারা নিষেধ উপেক্ষা করে মাঝ নদীতে চলে এসেছিলেন, তাদের ৮০ শতাংশ ফিরতে পারলেও বাকিরা ফিরতে পারেননি।

৩. প্রশাসনের তরফ থেকে আগাম অনুরোধ করা হয়েছিল এনডিআরএফ কর্মীদের সঙ্গে নিয়ে ভাসানে যেতে। কিন্তু প্রচুর মানুষ নদী পাড়ে এসে জলে নেমে পড়েন। বিসর্জনের সময় সেলফি তোলার ঝোঁকও দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানা গিয়েছে।
এখন বৃষ্টি কিছুটা কমলেও নিখোঁজদের খোঁজ পেতে উদ্ধারকারী দল আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...