Wednesday, June 24, 2026

মালবাজারের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণের ঘোষণা

Date:

Share post:

প্রতিমা বিসর্জন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির মালবাজারে। হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।জলের তোড়ে ভেসে যাওয়া বহু মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা টিম। আহত বহু। এই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মৃতের আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় বানভাসি মালবাজার

এদিন টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘ মাল নদীতে হড়পা বানকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে রয়েছি। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ১৩ জনের। এখনও পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’ মমতা আরও বলেন, ‘মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।’


পাশপাশি মুখ্যমন্ত্রী এও বলেন,  জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয় যুবকদের সাহায্যে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।এমনকী এই কঠিন সময়ে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন। এমনকী মালবাজারের বিপর্যয়ে যে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, সেই দুটি নম্বরও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। নম্বর দুটি হল- ০৩৫৬১২৩০৭৮০ ও ৯০৭৩৯৩৬৮১৫ ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...