Tuesday, June 23, 2026

আগামিকাল আইএসএল-এর প্রথম ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স

Date:

Share post:

আগামিকাল আইএসএলের (ISL) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। প্রথম ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। গত দু’মরশুমের ব‍্যর্থতা ভুলে নতুন করে অধ‍্যায় শুরু করতে চান লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।

কেরলের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ কোচ বলেন,” অতীত, অতীতই। গত দু’বার যা হয়েছে, তা আমার হাতে ছিল না। কিন্তু এই মরশুমে কী হতে পারে, তার কিছুটা আমার হাতে। সবাই খুব পরিশ্রম করেছে। ছ’সপ্তাহ আগে আমার হাতে মাত্র ১২ জন ছিল। এখন আমার স্কোয়াডে ২৬ জন আছে। তারা সবাই যথেষ্ট পরিশ্রম করেছে। এখনও আমরা পুরোপুরি তৈরি নই ঠিকই। তবে এটুকু নিশ্চিত ভাবে বলতে পারি। কাল আমরা হারার জন্য নামব না। আমরা জেতার জন‍্য মাঠে নামব। নিজেদের ১০০% দেব।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” প্রত্যেক ফুটবলারকে মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। ভুল হতেই পারে। ভুল ক্ষমা করে দিই। কিন্তু যারা চেষ্টা করে না, তাদের ক্ষমা করতে পারি না।”

এদিকে আইএসএল-এ নকআউটে ওঠা নিয়ে স্টিফেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন,” ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলগুলোও কোনও না কোনও সময় প্রিমিয়ার লিগে অবনমনের আওতায় পড়েছে। কেউ যদি ঠিক পথে না চলে, তা হলে তাকে তার মাশুল দিতেই হবে। আমাদের ক্লাবের বয়স ১০৩ বছর। সেই ইতিহাসের দিকে তাকালে তো ভাল লাগেই। কিন্তু সেই ইতিহাস ধরে রাখতে গেলে বর্তমানেও সাফল্য ধরে রাখতে হয়। সেই চেষ্টাই করব।”

আরও পড়ুন:কিশোর কুমারের বাড়ি কিনে রেস্তোরাঁ বানালেন বিরাট, গাইলেন গান

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...