Saturday, April 4, 2026

ফের মুকেশ আম্বানির পরিবারকে প্রাণনাশের হুমকি! ফোন এল রিল্যায়েন্স হাসপাতালে

Date:

Share post:

মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি! প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারকে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, বুধবার বেলা ১২টা ৫৭ মিনিটে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের (HN Reliance Foundation Hospital) ল্যান্ডলাইন নম্বরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি আম্বানি পরিবারের সদস্য স্ত্রী নীতা ও দুই পুত্র আকাশ ও অনন্ত আম্বানিকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার পরই ডিবি মার্গ থানায় (D B Marg Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত (Investigation) শুরু করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। ফোনে অ্যান্টিলিয়া (Antilia) উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। রিলায়েন্সের অভিযোগ, ফের বিকাল ৫টা ০৪ মিনিট নাগাদ একই ধরণের হুমকি ফোন আসে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (Deputy Commissioner) জানিয়েছেন, ইতিমধ্যে তিনটি টিম তৈরি করে ফোন কলগুলি (Phone Calls) খতিয়ে দেখা হচ্ছে। অ্যান্টি সাবোতাজ টিম (Anti Sabotage Team) ও বোম্ব স্কোয়াড (Bomb Squad) অ্যান্টিলিয়া ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে। পুলিশের ধারণা ফোনটি রাজ্যের বাইরে থেকে এসেছিল। ঘটনার পর হাসপাতাল ও অ্যান্টিলিয়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে গত ১৫ অগাস্ট একইভাবে হাসপাতালে অন্তত আটটি ফোন এসেছিল। সেখানেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ান মুকেশ আম্বানিকে নিশানা করে হুমকি ফোন এসেছিল। এরপর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে আফজল নামে এক যুবককে পাকড়াও করেছিল পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...