Friday, April 3, 2026

আরামবাগের দিঘির ঘাটে বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, মৃ*ত এক

Date:

Share post:

দুর্গা প্রতিমাকে নিরঞ্জনকে কেন্দ্র করে সংঘর্ষ মৃ*ত্যু এক জনের। আরামবাগের ডিহিবাইড়া এলাকার ঘটনা। দিঘির ঘাটে ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে একই গ্রামের দুই পাড়ার মধ্যে গণ্ডগোলকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের ডিহিবায়রা গ্রামে। ঘটনার জেরে এক জনের মৃ*ত্যু হয়েছে৷ তাঁকে খু*ন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় বিশাল বাহিনী।

পুলিশ জানিয়েছে, মৃ*তের নাম সাগর থান্ডার (২০)। সাগর স্থানীয় মনসা মাতা মিলন সঙ্ঘ ক্লাবের সদস্য ছিলেন। ডিহিবায়রার সঙ্গে স্থানীপান পাড়ার লোকজনের গণ্ডগোল হয় বিসর্জনকে কেন্দ্র করে। সন্ধ্যায় ফের উত্তেজনা বাড়ে। তখনই পান পাড়ার কয়েক জন সাগরকে তুলে নিয়ে চলে যান বলে অভিযোগ। এর পরে তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। পরে দেখা যায় দিঘির কাছাকাছি স্থানে তাঁর দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সাংবাদিকদেরও ঘটনাস্থলে গিয়ে বাধা-হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন মৃতের পরিবারের লোকজন।

আরও পড়ুন- কিশোর কুমারের বাড়ি কিনে রেস্তোরাঁ বানালেন বিরাট, গাইলেন গান


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...