Friday, April 3, 2026

বায়ুদূষণের ভয়াবহতায় রেহাই পাচ্ছে না গর্ভস্থ শিশুরাও! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

সময়ের সঙ্গে তাল রেখে দৈনন্দিন জীবনকে যেন আষ্টেপৃষ্ঠে বেধে রেখেছে দূষণ। এবার বায়ুদূষণের প্রভাব যে কতটা মারাত্মক সম্প্রতি একসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বায়ুদূষণ (Air Pollution)। যান্ত্রিকতার দুনিয়ায় হাঁসফাঁস অবস্থা বিশ্ববাসীর। গবেষণায় (Research) তার ছবি সামনে এল। বেলজিয়ামের (Belgium) হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়ের (Hasselt University) অধ্যাপক টিম নাওরেট (Tim Naoret) এবং তাঁর সহকারীদের (Associates) গবেষণার ফল প্রকাশিত হয়েছে ব্রিটেনের এক সংবাদপত্রে।

যে রিপোর্টে দেখা যাচ্ছে দূষণ অধ্যুষিত দেশগুলিতে বায়ু দূষণের মাত্রা যত বাড়ছে ততই পাল্লা দিয়ে কমছে গর্ভস্থ শিশুদের (Unborn Child) মস্তিষ্কের বিকাশ (Brain Development)। তবে শুধু মস্তিকের বিকাশই কমছে তা নয় গুরুতর ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের ফুসফুস (Lungs) ও লিভারও (Liver)। আর এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর চরম দুশ্চিন্তায় বিশ্ববাসী। ভবিষ্যৎ প্রজন্মের (Future Generation) সুস্বাস্থ্য নিয়ে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ বাবা-মায়েদের।

বেলজিয়ামের ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের গবেষণায় দূষণ কবলিত এলাকায় গর্ভস্থ শিশুর মস্তিষ্ক, ফুসফুস ও লিভারে দুষিত কণার (Polluted Particles) উপস্থিতি মিলেছে। যা শুনে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক দল স্কটল্যান্ড এবং বেলজিয়ামের তুলনামূলক কম দূষণ প্রবণ (Less Prone to Pollution) শহরাঞ্চলে প্রসূতিদের পরীক্ষা করে ভ্রূণে উদ্বেগজনক হারে কার্বন (Carbon) সহ একাধিক দূষণকণার উপস্থিতি পেয়েছে। কম দূষণপ্রবণ অঞ্চলে এমন অবস্থা হলে ভারতের (India) সহ বিশ্বের একাধিক দূষণপ্রবণ অঞ্চলের অবস্থা যে অত্যন্ত ভয়াবহ তা মানছেন গবেষকরা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...