Thursday, June 25, 2026

আইএসএলে লাল-হলুদে পাঁচ অধিনায়ক, ঘোষণা ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আগামিকাল আইএসএলের (ISL) অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। প্রথম ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। তার আগে বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। এক বা দুই নয়, এবারের আসন্ন আইএসএল-এর জন‍্য মোট পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করল লাল-হলুদ। এক্ষেত্রে মাল্টিপল ক্যাপ্টেন্স বাছাইয়ে এটিকে মোহনবাগানের পথেই হাঁটল ইস্টবেঙ্গল।

আইএসএল-এ খেলতে নামার আগেই দলের অধিনায়কদের বেছে নিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। পাঁচ নেতার নাম ঘোষমা করা হল এদিন। লাল-হলুদের পাঁচ অধিনায়ক হলেন গোলরক্ষক কমলজিৎ সিং, ডিফেন্ডার ইভান গঞ্জালেজ, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, সুমিত পাসসি এবং ফরোয়ার্ড ক্লেইটন সিলভারা। আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন তারা।

কয়েক সপ্তাহ আগেই এটিকে মোহনবাগানের তরফে চার অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছিল বাগানের তরফ থেকে। সবুজ মেরুন শিবির তাদের চার ক্যাপ্টেনকে বেছে নিয়েছিল। বাগান শিবিরকে নেতৃত্ব দিচ্ছেন এবার বঙ্গসন্তান শুভাশিস বোস, প্রীতম কোটাল এবং দুই বিদেশি জনি কাউকো এবং ফ্লোরেন্তিন পোগবা। এদিন ইস্টবেঙ্গল পাঁচ অধিনায়কের কথা সরকারিভাবে নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছে।

শুক্রবারই আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। বুধবার লাল-হলুদ ফুটবলাররা উড়ে গিয়েছেন কোচিতে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ খেলতে  অস্ট্রেলিয়া উড়ে গেল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...