Friday, June 26, 2026

টি-২০ বিশ্বকাপ খেলতে  অস্ট্রেলিয়া উড়ে গেল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ খেলতে  অস্ট্রেলিয়া উড়ে গেল ভারতীয় দল। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয় দল। এ বারের টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ২২ অক্টোবর। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডায়া। রওনা হওয়ার আগে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, আরশদীপ সিংরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।

বিশ্বকাপ শুরু হওয়ার দু’সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া চলে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এত আগে সে দেশে চলে যাচ্ছেন রোহিতরা। বিশেষ করে, ভারতীয় দলের অনেকেরই অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই। সেই কারণেই ভারতীয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও জানা যাচ্ছে বাড়তি প্রস্তুতি ম্যাচও খেলবেন রোহিত শর্মারা।

বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত এই ছবিতে, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ দলের ১৪ জন খেলোয়াড়কে বাম দিকে দেখা যাচ্ছে। অন্যদিকে কোচ রাহুল দ্রাবিড় এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফরা ডানদিকে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবিতে সকলইকে ব্লেজার পরে দেখা যাচ্ছে।

আরও পড়ুন:Alexa: প্রযুক্তির কেরামতিতে প্রেমিকের পরকীয়া ধরল প্রেমিকা !

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...