Friday, June 26, 2026

Alexa: প্রযুক্তির কেরামতিতে প্রেমিকের পরকীয়া ধরল প্রেমিকা !

Date:

Share post:

প্রযুক্তি (technology) আজ আগের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। এখন দৈনন্দিন জীবনের (Daily routine) কাজ করা আগের থেকে অনেক সহজ হয়েছে। এখন মানুষের থেকে বেশি কাজ করে যন্ত্র। আর সেই তালিকায় সবার আগে উঠে আসে যে না তা হল অ্যালেক্সা। এবার সেই আলেক্সাই (Alexa) প্রেমিকাকে জানাল প্রেমিকের পরকীয়ার( Extra marital affair) কথা। জেসিকা লোম্যান (Jessica Lowman) নামের ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় (Social media) জানিয়েছেন গোটা ঘটনা।

কিন্তু কী করে প্রেমিকের বিশ্বাসঘাতকতার কথা প্রকাশে এল? জেসিকা বলছেন প্রমাণ দিয়েছে আলেক্সা। আসলে এটা এমন একটা যন্ত্র যা ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনের কাজ করিয়ে নিতে পারেন। যেমন ধরুন, মুখে কিছু বললেই সেই নির্দেশ মেনে বেশ কিছু করতে পারে অ্যালেক্সা (Alexa)। চাইলে কে কী নির্দেশ দিচ্ছেন, তা রেকর্ডও করে রাখা যায়। আর তাতেই সব কারচুপি ধরা পড়ে গেল। জেসিকা দাবি করেছেন যে কিছু দিন আগে বাড়ির অ্যালেক্সায় জমে থাকা রেকর্ডিং শুনছিলেন তিনি। তখনই সেখানে অপরিচিত এক মহিলার গলা শুনতে পান তিনি। ওই অজ্ঞাতপরিচয় মহিলা একটি গান চালাতে অনুরোধ করেন অ্যালেক্সাকে। এর পরে তিনি শুনতে পান তাঁর প্রেমিকের গলা, কতটা জোরে গান বাজানো হবে সেই নির্দেশও দিয়েছিলেন তিনি। এরপর প্রেমিককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সবটা পরিষ্কার হয়ে যায় আর তারপরেই প্রেমিকের থেকে সম্পর্ক ছিন্ন করা সিদ্ধান্ত নেন তিনি। তার সোশ্যাল মিডিয়া মেসেজটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার আলেক্সাকে নিয়ে নানা হাস্যরসও সমাজমাধ্যমের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...