Saturday, May 16, 2026

কয়েক ঘণ্টার তফাতে পর পর তিনটি দুর্ঘটনা, পুরুলিয়ায় মৃত ৫

Date:

Share post:

দশমীর রাতে কয়েক ঘণ্টার তফাতে  একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। পর পর তিনটি দুর্ঘটনায় পুরুলিয়ায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণহীন বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে তরুণের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে।

আরও পড়ুন:দশমীতে শিয়ালদহে বেপরোয়া বাসের গতির বলি ৩

বুধবার রাতে প্রথম ঘটনাটি ঘটে ৩২ নম্বর জাতীয় সড়কের পুরুলিয়া টাটা রোডে। বলরামপুর থানা এলাকার মালতি গ্রামের কাছে নিয়ন্ত্রণহীন একটি বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ বাধে । এতে দুই বাইকারোহী গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এলাকার বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কৃষ্ণ গরাই এবং শম্ভুনাথ গরাই। দু’জনেরই বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকায়। জানা গেছে, দশমীর রাতে দু’জনেই বলরামপুর থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।

বুধবার গভীর রাতে অপর ঘটনাটি ঘটে। পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় জবলা বাঁধের কাছে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সজোরে রাস্তার ধারে একটি স্তম্ভে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন দুই বাইকারোহী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে জানান। এই ঘটনাটিতে মৃতদের মনোজিৎ মাহাতো এবং পার্থ বাউড়ি।

তৃতীয় ঘটনাটি ঘটে পুরুলিয়া থেকে বরাকরগামী রাজ্য সড়কে।  নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় একজন বাইকারোহীর গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, মৃতের বয়স ২৫। নাম অনন্ত মাহাতো। তিনি পুরুলিয়ার দুমদুমি গ্রামের বাসিন্দা।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...