Thursday, March 19, 2026

যোগীর ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ফের এক তরুণীকে ধ*র্ষণ করে খু*ন

Date:

Share post:

ফের যোগী আদিত্যনাথের রাজ্যে তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনা উত্তরপ্রদেশের মইনপুরি এলাকার ভোগাঁওতে। ওই তরুণীকে ধর্ষণের পর গলা টিপে খুন করা হয়। অভিযোগ উঠেছে তরুণীর এক প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। তরুণী বিএসসির দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।

জানা গিয়েছে, বুধবার তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। তরুণীর মা আগ্রায় কর্মরত। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত যুবক তরুণীর বাড়িতে ঢোকে। এরপর তাঁকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করে। তারপর তরুণীর দেহ ঝুলিয়ে দিয়ে চম্পট দেয় অভিযূক্ত।

মৃতার বোন তখন কোচিংয়ে পড়তে গিয়েছিলেন। তিনি ফিরে এসে তাঁর দিদির ঝুলন্ত দেহ দেখতে পান। চিৎকার শুরু করেন। ছুটে আসেন প্রতিবেশিরা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এসপি’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নিয়ে আসা হয় স্নিফার ডগ। ফরেন্সিক টিম এসে ঘটনাস্থলে থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে।

পুলিশ মৃতার বাড়ির লোকজন এবং প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদ করে। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। তবে গ্রামের মধ্যে কোথাও তাঁর খোঁজ মেলেনি। ঘটনার পর থেকেই পলাতক সে।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...