Monday, March 30, 2026

কাতার বিশ্বকাপের সময় বন্ধ থাকবে সে দেশের সরকারি দফতর, বন্ধ রাখা হবে সমস্ত বিদ‍্যালয়ও

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল কাতার প্রশাসন। ২০২২ কাতার বিশ্বকাপ (Qatar World Cup) ফুটবলের সময় বন্ধ থাকবে সে দেশের সব সরকারি দফতর। বন্ধ রাখা হবে সে দেশের সমস্ত বিদ‍্যালয়। ছুটি পাবে বিদ্যালয়ের পড়ুয়ারা। এমনকি সে দেশের সরকারি কর্মীদের দফতরে যেতে হবে না। বাড়িতে বসেই সামলাবেন দফতরের কাজকর্ম। এমনই সিদ্ধান্ত নিল কাতারের প্রশাসন।

এই নিয়ে কাতার সরকারের জনসংযোগ বিভাগের মুখপাত্র মহম্মদ আল হাজরি বলেন, “সুষ্ঠু ভাবে বিশ্বকাপ আয়োজন করতে এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অপরদিকে কাতার প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, “বিশ্বকাপের জন্য গণ পরিবহণ ব্যবস্থার কিছু রদবদল করা হল। বিশ্বকাপে আটটি স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের পৌঁছতে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করা হবে। তাতে কর্মস্থল বা বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা তৈরি হবে। অস্বাভাবিক চাপ তৈরি হবে গণ পরিবহণের উপর। সাধারণ মানুষের হয়রানির কথা ভেবেই নতুন নির্দেশিকা জারি করেছে কাতার প্রশাসন।”

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে চলবে ফুটবলের বিশ্বযুদ্ধ। আর এই কারণে নতুন নির্দেশিকা আনা হয়ছে সে দেশে। নতুন নির্দেশিকা অনুযায়ী ১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সে দেশের ৮০ শতাংশ সরকারি কর্মীকে দফতরে যেতে হবে না। কাজ করতে হবে বাড়ি থেকে। যাঁদের দফতরে না গেলেই নয়, শুধু তাঁরাই দফতরে গিয়ে কাজ করবেন। তাঁদের সংখ্যা ২০ শতাংশের বেশি হবে না। বিশ্বকাপের সময় বন্ধ রাখা হবে দেশের সমস্ত বিদ্যালয়। ১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ক্লাস হবে দুপুর ১২টা পর্যন্ত। ১৮ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব বিদ্যালয়।

আরও পড়ুন:দ্বিতীয়বারের জন্য বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...