Wednesday, June 24, 2026

বিহারে মানুষ খেকো বাঘের হানায় মৃত ৭, দেখামাত্রই গুলি করার নির্দেশ প্রশাসনের

Date:

Share post:

মাসখানেক ধরে একটি মানুষ খেকো বাঘের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। মানুষ খেকো বাঘটির উৎপাতে অতিষ্ঠ বিহারের চিউথান ও গোবর্ধন জঙ্গল এলাকার বাসিন্দারা। প্রায় ২৫ দিন ধরে এলাকায় ত্রাসের সঞ্চার করেছে বাঘটি। তার হিংস্র থাবায় এখনও পর্যন্ত ৭জনের প্রাণ গিয়েছে। ১২ বছরের নাবালিকাকেও হত্যা করেছে বাঘটি।

বনদফতরও বাগে আনতে পারছে না বাঘটিকে। অগত্যা বিহার সরকারের তরফে বাঘটিকে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যাতে কোনও প্রাণ না যায়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও বন দফতরের আধিকারিকরা।

বিহার বন দফতরের তরফে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে ওই বাঘটিকে দেখা গিয়েছে। বয়স আনুমানিক সাড়ে তিন বছর। গত শুক্রবার গোবর্ধন জঙ্গলের কাছেই আখ ক্ষেতে গিয়েছিলেন বছর ৩৫ বছরের সঞ্জয় মাহাতো। সেখানেই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় বাঘটি। যার ফলে মৃত্যু হয় সঞ্জয়ের।

মানুষ খেকোকে নিয়ে এলাকাবাসীদের আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছে তারা বারবার বন দফতরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। প্রশাসনের অনুমতি মতে জঙ্গলের আশেপাশে মোতায়েন করা হয়েছে র্শাপশ্যুটারকে। রয়েছে বন দফতরের আধিকারিক ও পুলিশ কর্তারাও।

আরও পড়ুন:হরিদেবপুরের ছায়া চুঁচুড়ায়! প্রেমিকার বাবা-মায়ের মারে প্রাণ হারালেন যুবক

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...