Wednesday, June 24, 2026

পুজোর বই বিক্রিতেও বামের সঙ্গে পাঙ্গা তৃণমূল নেতার

Date:

Share post:

দলীয় প্রকাশনার রেকর্ড বিক্রি করে নজর কাড়লেন। পুজোর বুকস্টল(Book stall) বলতেই চোখে ভাসে লাল রঙের স্টল। সিপিএমের বুক স্টলের কৌলিন্য অনেকদিনের। হালে তৃণমূল(TMC) কিছুটা এগোলেও বিজেপির স্টল কমই নজরে পড়ে। আর সিপিএমের(CPIM) এই একচেটিয়া বইবাজারে থাবা বসাচ্ছে নবান্নের কাছে ওলাবিবিতলায় তৃণমূলের বুকস্টল। উদ্যোক্তা ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস।

তাঁর এই বুক স্টলের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। সেখানেই এবার রেকর্ড বিক্রি। লাখ টাকার বই বিক্রি হয়েছে এই স্টলে। দুদিনে সব বই শেষ। বিগত ১২ বছর ধরে বইয়ের স্টল দিচ্ছেন বিশ্বনাথ। স্টল তো নয়, যেন আস্ত একটা পুজো মণ্ডপ। বই বিক্রি হয়েছে ১লাখ ৩৭ হাজার নশো টাকার। গত বছর করোনা সত্ত্বেও লাখ টাকার কাছাকাছি বিক্রি হয়। বিশ্বনাথ বাবু বলেন, প্রথম যখন শুরু করি সিপিএমের বুক স্টলের একচেটিয়া বাজার । আস্তে আস্তে আমাদের সেল বাড়তে থাকলো। আজ তো দেখতেই পাচ্ছেন। হাওড়ার বেস্ট। এখন ওরা নর্দমার ওপর স্টল করে ফ্যালফ্যাল করে দেখে।”

মধ্য হাওড়ার বাম দলের এক নেতা অবশ্য এই দাবি পুরোপুরি মানতে নারাজ। তার বক্তব্য বইয়ের ভ্যারাইটি এবং স্টলের সংখ্যার দিক থেকে সিপিএম এগিয়ে। তবে তৃণমূল পার্টি কর্মী সমর্থকদের কল্যাণে বিশ্বনাথ বাবুর জাগো বাংলা স্টলে বিক্রি বেশি হওয়া আহামরি কিছু নয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...