Wednesday, June 3, 2026

দেশে জাতি ও বর্ণের ধারণা সম্পূর্ণরূপে অবলুপ্ত হওয়া প্রয়োজন: মন্তব্য মোহন ভাগবতের

Date:

Share post:

বর্ণপ্রথা দেশে বৈষম্যের সৃষ্টি করছে। বর্ণব্যবস্থার কোনও প্রাসঙ্গিকতাই এখন আর নেই। নাগপুরে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে এসে শুক্রবার এমনই মন্তব্য করলেন আরএসএস(RSS) প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)। তার দাবি বর্ণ ও জাতির ধারণা সম্পূর্ণভাবে অবলুপ্ত হওয়া উচিত দেশ থেকে।

শুক্রবার নাগপুরে বজ্রসূচি টাঙ্ক নামে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন মোহন ভাগবত সেখানেই তিনি বলেন, “যা কিছু বৈষম্য সৃষ্টি করে, সে সব কিছুকেই বাতিল ঘোষণা করা উচিত।” বই প্রকাশ অনুষ্ঠানে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভাগবত বলেন, ভারতের সংস্কৃতির মধ্যেই সামাজিক ঐক্যের ধারণা নিহিত রয়েছে। কিন্তু বর্ণ এবং জাতিপ্রথার কারণে দেশের সামাজিক ঐক্য বিনষ্ট হচ্ছে।

একই সঙ্গে তিনি বলেন, কেউ যদি বর্ণ এবং জাতির মতো প্রাচীন প্রতিষ্ঠানগুলির প্রসঙ্গ তোলেন, তবে উত্তর দিতে হবে যে, “এগুলি এখন অতীত হয়ে গিয়েছে। তাই এগুলি ভুলে যান।” ভাগবতের দাবি, সব দেশেই পূর্বপুরুষরা কিছু ভুল করে যান। তেমনই ভারতের বর্তমান প্রজন্মও পূর্বপুরুষদের ভুলগুলি বুঝতে পেরে সেগুলি সংশোধন করে নেবেন। সঙ্ঘের এমন বক্তব্য অবশ্য নতুন কিছু নয়। আগেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ জাতপাতহীন ‘অখণ্ড ভারতীয় সমাজ’ গঠনের কথা বলেছে।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...