Friday, June 26, 2026

দুর্গা কার্নিভালকে কেন্দ্র করে নিরাপত্তার বজ্রআটুনি, দুর্গের চেহারা নিচ্ছে রেড রোড

Date:

Share post:

দু’বছর পর ফের রেড রোডে ফিরছে দুর্গাপুজো কার্নিভাল। মূলত, বিসর্জনকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুজোকমিটি বাংলার কৃষ্টি-সংস্কৃতি-উৎসবকে তুলে ধরে। এই কার্নিভালের আয়োজক পশ্চিমবঙ্গ সরকার। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবার কার্নিভালকে কেন্দ্র করে অনেক বেশি উন্মাদনা।

এদিকে কার্নিভাল উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য জগতের মানুষ কার্নিভালে উপস্থিত থাকবেন। থাকবেন প্রচুর সাধারণ মানুষও। ফলে শুক্রবার রাত থেকেই রেড রোড সহ ময়দান চত্বরে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে। লালবাজার সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সহ বিদেশি অতিথিদের সুরক্ষার কথা মাথায় রেখেই রেড রোড ও সংলগ্ন এলাকাকে ১২টি জোনে ভাগ করা হয়েছে।

প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন ডিসি পদমর্যাদার অফিসাররা। এরমধ্যে ১২ নম্বর জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই রয়েছে মূল মঞ্চ, তাই মুখ্যমন্ত্রী সহ বিদেশি অতিথিদের সুরক্ষার বিষয়। কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া এই জোনের দায়িত্বে। তাঁকে সাহায্য করবেন ডিসি (সেন্ট্রাল-২) নমরোজ আহমেদ খান। এই জোনেই ভিআইপি কার পার্কিং সহ মূল মঞ্চ সংলগ্ন এলাকা রয়েছে। পুরো অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে চালনা করতে রেড রোডে আম্বেদকরের মূর্তির পাশে তৈরি হয়েছে একটি অস্থায়ী কন্ট্রোল পোস্ট। এছাড়াও ৮টি ওয়াচ টাওয়ার তৈরি করেছে কলকাতা পুলিস। মূল মঞ্চ সহ ভিআইপি কার পার্কিং এলাকায় শুক্রবার দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে।

এছাড়া কার্নিভাল চলাকালীন চৌরঙ্গি রোড, এজেসি বোস রোড এবং স্ট্র্যান্ড রোডে দু’টি অ্যান্টি ক্রাইম টিমকে টহলদারি করতে বলা হয়েছে। চারটি কুইক রেসপন্স টিম, আটটি মোটর সাইকেল টিম টহল দেবে গোটা এলাকা। যারা রেড রোডে ঢুকতে পারবেন না, তাঁদের জন্য লাভার্স লেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বঙ্গবাসী প্যারেড গ্রাউন্ডের মতো পাঁচটি স্থানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের সাহায্য করতে ছ’টি জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করেছে। তৈরি রাখা হয়েছে আটটি অ্যাম্বুলেন্স ও দু’টি ডিএমজি টিম।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...