Saturday, April 4, 2026

সায়গলকে দিল্লি নিয়ে যেতে ‘গলদঘর্ম’ ইডি, সোমবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা

Date:

Share post:

আসানসোল সংশোধনাগারে (Asansol Jail) গিয়ে শুক্রবার গরুপাচার কাণ্ডে (Cow Smuggling Case) জিজ্ঞাসাবাদের (Interrogation) সময় জেলের মধ্যেই সায়গল হোসেনকে (Sehgal Hussain) গ্রেফতার করেছিল ইডি (Enforcement Directorate)। এরপর সায়গলকে নিজেদের হেফাজতে (Custody) দিল্লি (Delhi) নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও মিলল না অনুমতি। আইনি জটিলতার কারণেই ইডির নাগালে এখনও আসেনি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী (Bodyguard)।

শুক্রবার বেলা ১ টা ১০ নাগাদ সায়গলকে জেলের মধ্যেই গ্রেফতার করে ইডি অধিকারিকরা। এর কিছুক্ষণের মধ্যেই ইডি সায়গলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrant) করে ট্রানজিট রিমান্ডের (Transit Remand) আর্জি প্রথমে শোনেননি আসানসোল আদালতের বিচারক। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে চেয় শুক্রবার সন্ধ্যায় ইডি আসানসোল ডিস্ট্রিক্ট ভোকেশন্যাল আদালত (District Vocational Court) অর্থাৎ আসানসোল জেলা অবসরকালীন বিশেষ আদালতের দ্বারস্থ হয়। এরপর রাত ৯ টা নাগাদ সেই আর্জি খারিজও হয়ে যায়। বিচারক লিখিত ভাবে স্পষ্ট জানিয়ে দেন, সংশ্লিষ্ট মামলার কেস রেকর্ড দেখার পরিসর বা এক্তিয়ার নেই অবসরকালীন আদালতের। আর সেকারণেই মামলাটি খারিজ দেন তিনি। বিচারক সাফ জানান, সায়গলকে যদি গ্রেফতার করতেই হয়, তাহলে দিল্লির আদালত (যেখানে ইডির মূল মামলা রয়েছে), সেখান থেকে উপযুক্ত কাগজপত্র নিয়ে আসতে হবে ইডিকে। তবেই ট্রানজিট রিমান্ডে সায়গলকে দিল্লি নিয়ে যেতে দেওয়া হবে।

ইডি আধিকারিকদের (Enforcement Directorate Officials) অবশ্য বক্তব্য, এ ব্যাপারে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবে কিনা, তা নিয়ে তাঁরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে। পুজোর ছুটির (Pujo Vaccation) জন্য এই মুহূর্তে সমস্ত আদালত বন্ধ। আগামী ১৫ তারিখ দুর্গাপুরে জেলা ভোকেশন্যাল আদালত ও ২০ তারিখ আসানসোল জেলা ভোকেশন্যাল আদালত খোলা থাকছে। সেক্ষেত্রে ইডি ওই দু’দিনের মধ্যে আসতে পারে তাদের আবেদন নিয়ে। কিন্তু সেক্ষেত্রে সেই একই যুক্তিতে খারিজ হতে পারে ইডির আবেদন। এদিকে শনি ও রবিবার বাদ দিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন ইডি অধিকারিকরা।

আরও পড়ুন:আজ শুক্লা চতুর্দশীতে ‌তারা মায়ের আবির্ভাব দিবস, মাকে বসানো হয় পশ্চিম দিকে মুখ করে !

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...