Saturday, April 4, 2026

লক্ষ্মীপুজোয় বাজারে অগ্নিমূল্য

Date:

Share post:

রাতপোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। ল বাঙালির বাড়ি বাড়ি শুরু হবে ধনদেবীর আরাধনা। ফল-সব্জি-প্রতিমার দাম আকাশ ছোঁয়া। পথে বসে গিয়েছে অস্থায়ী দোকান। চলছে দেদার কেনাবেচা। দক্ষিণে যদুবাবুর বাজার, গড়িয়াহাট, গড়িয়া, লেক মার্কেট, উত্তরে হাতিবাগান, মানিকতলা, প্রভৃতি জায়গায় দেখা গেল দু’হাতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন গৃহস্থরা। কিন্তু বাজার করলেই হাতে ছেঁকা পড়ছে।

পুজোর উপকরণ হিসেবে তিলের নাড়ু, নারকেল নাড়ু, খই-মুড়ির নাড়ু, খেজুর এখন সবই প্যাকেটে বিক্রি হচ্ছে। ১২ টাকার প্যাকেটে সবকিছুই পাঁচ-ছয় পিস রয়েছে। দাম বেড়েছে অনেকটাই। ফল ছাড়া পুজো হয় না। বাজার একেবারে নানা রকমের ফলে ভরে উঠেছে। এক্ষেত্রেও দাম অনেকটাই চড়া।

লক্ষ্মীপুজোয় আবার বাঙালির খিচুড়ি প্রথম পছন্দ। অনেক বাড়িতে লোক ডেকে খাওয়ানোর রেওয়াজ রয়েছে। কাগজের থালার দাম জোড়ায় ২-৩ টাকা বেড়েছে। ফুলকপির দামটা ১০ টাকা মতো বেড়েছে। আবার বেগুনের দামও অনেকটাই বেড়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...