Friday, April 3, 2026

মা–মেয়ে, দু’জনের সঙ্গে ঘনিষ্ঠতাই অয়ন খু*নের মূল কারণ!

Date:

Share post:

অয়ন মণ্ডল খু*নের ঘটনায় নয়া মোড় নিয়েছে। হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনে পরতে পরতে বেরিয়ে আসছে নানা তথ্য। আর ততই পুলিশের কপালে ভাঁজ পড়েছে। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, গোটা খু*নের নীল নকশা ছিল অয়ন মণ্ডলের বান্ধবীর মায়ের। এমনকী তারপর কীভাবে দেহ লোপাট করা হবে—তার পরিকল্পনা সাজিয়ে দেন বান্ধবীর বাবা। দফায় দফায় জেরায় এই তথ্য পেয়েছে পুলিশ।

আগেই অয়নের বাবা অমর মণ্ডল দাবি করেছিলেন, মা–মেয়ে, দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল তাঁর ছেলে অয়নের। এবার সেই দাবি করছে পুলিশও। তদন্তে নেমে পুলিশ ত্রিকোণ প্রেমের তথ্য হাতে পেয়েছে। আর এই ত্রিকোণ সম্পর্কের জেরেই খু*ন হয়েছেন অয়ন মণ্ডল বলে প্রমাণ পেয়েছে পুলিশ।
বিজয়া দশমীর রাতে অয়ন মণ্ডলকে পরিকল্পনামাফিক বাড়িতে ডেকে ইট, বাঁশ–রড দিয়ে মারধর করে খুন করা হয়। মেয়ের সঙ্গে আট বছর প্রেমের সম্পর্ক ছিল অয়নের। একদিন মেয়ে বাড়ি না থাকা অবস্থায় সেখানে পৌঁছয় অয়ন। তখন অয়নকে বাড়িতে ঢুকিয়ে সম্পর্কে জড়িয়ে ধরেন বান্ধবীর মা রিমা জানা। তারপর থেকেই বান্ধবীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। আর প্রীতি বাড়িতে না থাকলে সেখানে যেত অয়ন। আবার প্রীতির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলত অয়ন।
জানা গিয়েছে, মৃতদেহ লোপাটের সঙ্গে সঙ্গেই অয়নের মোবাইল সুইচড অফ করে ফেলে দেওয়া হয় জলে। আর এই খুন করে ওড়িশায় আত্মীয়ের বাড়িতে গা–ঢাকা দেয় নিহতের বান্ধবীর ভাইয়ের এক বন্ধু। যাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে এসেছে।
সূত্রের খবর, ঘটনার দিন রাতেই বান্ধবী প্রীতির সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন মা রিমা জানা। মায়ের সঙ্গেও অয়নের সম্পর্কও ছিল। তাই এই দৃশ্য তিনি মেনে নিতে পারেননি। তখন ভাইকে ডেকে আনেন মা। তারপর ভাই তার বন্ধুদের ডেকে গোটা অপারেশনটি চালায় বলে উল্লেখ রয়েছে পুলিশের রিপোর্টে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের দেহে বড় কোনও আঘাতের চিহ্ন নেই। শনিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আর পরিবারের অভিযোগ, বিজয়া দশমীর দিনই খু*ন করা হয়েছে অয়নকে। ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের জেরেই মৃত্যু হয়েছে। বান্ধবীর ১১ বছরের ভাই আঘাত করে অয়নকে। তবে কীভাবে যুবকের দেহ হরিদেবপুর থেকে মগরাহাট গেল?‌ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...