Tuesday, June 23, 2026

মোষের পরে গরু! ফের ধাক্কা ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে

Date:

Share post:

২৪ ঘণ্টা কাটল না। ফের দুর্ঘটনার (Accident) কবলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বৃহস্পতিবারই বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল মোষ। একেবারে দুমড়ে মুচড়ে গেছিল সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সামনের অংশ। আর শুক্রবার একই জায়গায় ধাক্কা মারল একটি গরু। তবে এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য।

গুজরাটের আনন্দ স্টেশনের (Anand Railway Station) কাছে শুক্রবার সকালে গরুকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেমি-হাই স্পিডের ওই ট্রেনের বিশেষ কোনও ক্ষতি হয়নি। তবে নোস প্যানেল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নির্দিষ্ট সময়েই ট্রেন গন্তব্যে পৌছে যায়। কিন্তু বারবার এমন দুর্ঘটনা বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর গরু মালিকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)। অন্যদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister Ashwini Vaishnaw) জানান, এই ধরনের ঘটনা কিছুতেই এড়ানো যাবে না। এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি চালু করার আগেই এই ঝুঁকির কথা ভাবা হয়েছে।

বৃহস্পতিবার গুজরাটের আমেদাবাদের কাছে মোষের পালের সঙ্গে ধাক্কা লাগে মুম্বাই-গান্ধীনগর (Mumbai Gandhi Nagar) বন্দে ভারত এক্সপ্রেসের। সময় নষ্ট না করে একদিনের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম কোচের সামনের অংশটি বদলে দেওয়া হয়। পশ্চিম রেলওয়ের সিপিআরও-র (CPRO) তরফে জানানো হয়েছে, মুম্বাইয়ের সেন্ট্রাল ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেসের সামনের কোচের অংশটি বদলে দেওয়া হয়েছে। এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য অতিরিক্ত কোনও সময়ই খরচ হয়নি।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...