Saturday, March 28, 2026

ম‍্যাচের সেরা হয়ে কী বললেন শেফালি?

Date:

Share post:

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে জয় পায় স্মৃতি মান্ধানারা। সৌজন্যে শেফালি ভর্মা। ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। ব্যাট হাতে সফল হওয়ার পরে বল হাতে চার ওভার বল করে ১০ রান দিয়ে দুই উইকেট শিকার করেচেন তিনি। আর এরকম পারফরম্যান্স করে উচ্ছসিত শেফালি।

ম‍্যাচ শেষে শেফালি বলেন,” আমি সর্বদা চিন্তা করি দল আমার থেকে কী চায় এবং তার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকি। আমি ভালো এলাকায় বোলিং করার কথা ভাবছিলাম। ব্যাটিং করার সময় এটি কঠিন ছিল, কারণ বল লো হয়ে আসছিল।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,”এই সাফল্যে এসেছে কঠোর পরিশ্রমের কারণে। অনেকদিন পর অর্ধশতরান এসেছে, তাই আমি বেশ খুশি।”

এদিকে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েন শেফালি। এদিন জেমিমা রডরিগেজের রেকর্ড ভেঙে দেন তিনি। সবচেয়ে কম বয়সী মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান করলেন শেফালি ভর্মা। এর আগে জেমিমা রডরিগেজের নামে ছিল এই রেকর্ড।

আরও পড়ুন:এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...