Friday, June 19, 2026

রেড রোডের পাশাপাশি বাড়তি সতর্কতা বাবুঘাটেও, কড়া নিরাপত্তায় চলছে প্রতিমা নিরঞ্জন

Date:

Share post:

কলকাতাবাসীর পুজোর রেশ আরও দিন তিনেক বাড়িয়ে দিয়েছে রেড রোডের কার্নিভাল (Pujo Carnival 2022)। শনিবাসরীয় সন্ধেয় সেজে উঠেছে রেড রোড (Red Road)। রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। নবান্ন (Nabanna) সূত্রের খবর, কার্নিভালে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের মোট ৯৫ টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করেছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে বিভিন্ন পুজো কমিটির (Pujo Committee) তরফে ট্যাবলো (Tableau) সাজানো হয়েছে। কার্নিভালে হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)-সহ ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধিরা। রয়েছেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরাও।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিকবার রেড রোডে নেমে আসতে দেখা গিয়েছে মমতাকে। বিভিন্ন পুজো উদ্যোক্তারা মূল মঞ্চের কাছে এসে মমতার থেকে আশীর্বাদ নিতে ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীকেও এদিন অন্যরূপে দেখা গিয়েছে। কখনও করতাল হাতে, আবার কখনও ধামসা মাদলের তালে পা মিলিয়েছেন তিনি।

তবে প্রতিটি পুজো উদ্যোক্তারা নিজেদের সুসজ্জিত ট্যাবলো (Tableau) প্রদর্শনের পর রেড রোড ধরে সোজা পৌঁছে যাচ্ছে বাবুঘাট। সেখানে প্রতিমা নিরঞ্জনের পর আসছে বছরের আশায় বাড়ির পথে কর্মকর্তারা। এদিন কার্নিভাল ঘিরে রেড রোডে যেমন বাড়তি সতর্কতা সেই একই ছবি দেখা গেল বাবুঘাটেও (Babughat)। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে সদা সতর্ক প্রশাসন। বাবুঘাটে মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কী ভাবে পুরো বিষয়টি সম্পন্ন করা যায় সেটাই এখন পুলিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জিং। তবে রেড রোডে একদিকে যখন উৎসবের মেজাজ ঠিক তখনই বাবুঘাটে মা চলে যাওয়ায় বিষাদের সুর।

আরও পড়ুন- জমজমাট বিসর্জনের কার্নিভালে আদিবাসী নাচের তালে পা মেলালেন স্বয়ং মমতা, বাজালেন করতাল

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...