Thursday, June 25, 2026

আরও বিপাকে অনুব্রত, এবার হাওলায় যোগের অভিযোগ আনল সিবিআই

Date:

Share post:

আরও বিপাকে অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে গরু পাচারের পাশাপাশি হাওলায় টাকা পাচারের অভিযোগ।

বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই চার্জশিটে দুর্নীতি দমন আইনের একাধিক ধারার উল্লেখ রয়েছে। এবার জানা গেল, সেই চার্জশিটে হাওয়ালা যোগের তথ্যও তুলে ধরেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বাংলাদেশের থেকে টাকা হাওয়ালার মাধ্যমে পৌঁছে যেত বিভিন্ন নেতা, পুলিশ আধিকারিক এমনকী বিএসএফ আধিকারিকের কাছেও, যাক অন্যতম কারিগর ছিলেন অনুব্রত মণ্ডল।

অভিযোগ, গরু পাচারের টাকাতেই বিপুল সম্পত্তির পাহাড় গড়েছেন অনুব্রত মণ্ডল। গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা।

অনুব্রত মণ্ডলের ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের উল্লেখ করা হয়েছে সিবিআই চার্জশিটে। এছাড়াও তাঁর ৫৩টি দলিল থাকার কথাও সিবিআই উল্লেখ করেছে তাঁদের পেশ করা চার্জশিটে। অনুব্রত মণ্ডলের নামে থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণও পেশ করা হয়েছে আসানসোল আদালতে।

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...