Tuesday, June 23, 2026

লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর সাজে ধর্মতলায় ধরনা মঞ্চে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

যোগ্য হয়েও চাকরি না পেয়ে ধর্মতলার ধরনার ৫৭৫দিন কাটাচ্ছে কর্মপ্রার্থীরা। অনেক অনুরোধ-আবেদনের পরেও নিজেদের দাবিতে অনড় থেকে পুজোর দিনগুলোও ধরনা মঞ্চেই কাটিয়েছেন তাঁরা। এক ও একমাত্র দাবি, নিয়োগপত্র হাতে না পেলে ধরনামঞ্চ থেকে ওঠার কোনও প্রশ্ন নেই। আজ, রবিবার কোজগরী লক্ষ্মীপুজোর দিনেও ধারনা মঞ্চে বঞ্চিত চাকরিপ্রার্থীরা।

তবে আজকের দিনটি একটু অন্যভাবে কাটালেন তাঁরা। এদিন ধারনা মঞ্চের ছবিটা একেবারে আলাদা। ধরনামঞ্চে দেবী লক্ষ্মীর আরাধনা করলেন আন্দোলনকারীরা। চাকরিপ্রার্থীকে জীবন্ত লক্ষ্মী সাজিয়ে দেবীর আরাধনা চললো। সাদা কাগজ রেখেও চলল পুজো। কারও হাতে দেবীর মূর্তি। এভাবেই কোজাগরী লক্ষ্মীপুজোতেও অভিনব প্রতিবাদ জানালেন ধর্মতলার ধরনা মঞ্চের বঞ্চিত চাকরিপ্রার্থীরা।

আন্দোলনকারীদের মধ্যে যেমন রয়েছেন প্রাইমারি টেট উত্তীর্ণরা, তেমনই নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীরাও রয়েছেন। আবার এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিপ্রার্থীরাও আন্দোলন করছেন ধর্মতলা চত্বরে। মেও রোডে গান্ধীমূর্তির পাদদেশে যেমন রয়েছে ধারনা মঞ্চ, আবার মনুমেন্ট সংলগ্ন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেও আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...