Saturday, April 4, 2026

শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী কারা? উদ্ধব-একনাথ দ্বন্দ্বের মাঝে দলীয় প্রতীক “ফ্রিজ” নির্বাচন কমিশনের

Date:

Share post:

কোন গোষ্ঠী শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী। কোন শিবির শিবসেনার নির্বাচনী প্রতীকের আসল দাবিদার। আড়াআড়ি বিভাজিত শিবসেনার দুই শিবিরের দ্বন্দ্বের মাঝে এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। আপাতত শিবসেনার দলীয় প্রতীক “তির-ধনুক” সাময়িক “ফ্রিজ” করল নির্বাচন কমিশন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিন্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক হিসেবে “তির-ধনুক” ব্যবহার করতে পারবে না। ১০ অক্টোবরের মধ্যে দুই শিবিরকেই নিজেদের পছন্দের নয়া প্রতীকের কথা জানাতে হবে। তারপর বিবেচনা করবে কমিশন।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের ধাক্কা খেলো ঠাকরে গোষ্ঠী, শিবসেনা কার? সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন 

প্রসঙ্গত, গত জুন মাসে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একঝাঁক বিধায়ক নিয়ে সরকার থেকে বেরিয়ে যান একনাথ শিন্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি মুখ্যমন্ত্রী শিন্ডে। তবে
উদ্ধব ঠাকরে বা একনাথ শিন্ডে দুই শিবির দাবি করতে থাকে বাল ঠাকরের শিবসেনার প্রকৃত উত্তরাধিকার তারা।নিজেদের আসল ‘শিবসেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিন্ডে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব শিবির। অবশেষে নির্বাচন কমিশন শিবসেনার দলীয় প্রতীক “তির-ধনুক” সাময়িক “ফ্রিজ” করল।

আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর জন্য দলীয় প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছিল শিণ্ডে শিবির। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই উদ্ধবের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। উদ্ধব শিবির কমিশনকে বলেছে, “একনাথ শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।”

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...