Wednesday, June 24, 2026

অগ্নিমূল্য বাজারে দরদাম করে সবজি কিনলেন নির্মলা সীতারমন

Date:

Share post:

লক্ষ্মীপুজোর আগে বাজারে যেন ছ্যাঁকা লাগছে আম আদমির। ধনদেবীর আরাধনা করার আগে পকেটে টান পড়েছে মধ্যবিত্তর। এমতাবস্থায় চেন্নাইয়ের মাইলাপুরে পথের ধারে একটি বাজার থেকে সব্জি কিনতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অর্থমন্ত্রীর সবজি কেনার ভিডিও ও ছবি।

আরও পড়ুন:দশমীর স্মৃতি ফিরল মালবাজারে , মাল নদীতে ফের হড়পা বান

শনিবার একদিনের সফরে চেন্নাই গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তিনি গাড়ি থেকে নেমে রাস্তার ধারে এক সব্জি বিক্রেতার কাছ থেকে সব্জি কেনেন।অর্থমন্ত্রীর দফতর থেকে তাঁর বাজার করার ভিডিয়োটি শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘চেন্নাইতে একদিনের সফরে গিয়ে মাইলাপুরের বাজারে নির্মলা সীতারমন। স্থানীয় ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি ও সবজি কেনেন।’ সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে দোকানির কাছে সব্জির দর জানতে চাইছেন মন্ত্রী। এমনকি নিজের হাতে বেছে নিয়ে সব্জি ওজন করতে দিচ্ছেন দোকানিকে।

মন্ত্রী চেন্নাইয়ের আমবাত্তুরের কল্লিকুপ্পামে একটি বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলের একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলেন।স্কুলটি অটিজম, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের শিক্ষা দেওয়ার পাশাপাশি, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেয়।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...