Wednesday, June 24, 2026

দশমীর স্মৃতি ফিরল মালবাজারে , মাল নদীতে ফের হড়পা বান

Date:

Share post:

দশমীর রাতে মাল নদীতে ভয়ঙ্কর হড়পা বানের স্মৃতি এখনও টাটকা। বিভীষিকা ওই বানে অকালে প্রাণ হারিয়েছে ৮ জন। তার রেশ কাটতে না কাটতেই ফের শনিবার বিকেল ফিরে এল সেই ভয়াবহ স্মৃতি। যদিও এই হড়পা বানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয় কয়েকটি দোকান ভেসে গিয়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: মাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে

জেলা প্রশাসন সূত্রে খবর, কালিম্পং ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে আবার নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান এসেছে। টানা বৃষ্টি হয়েছে সিকিম এবং ভুটানের পাহাড়ে। যার জেরে জলস্তর বেড়েছে রমতি নদীতেও। শিলিগুড়ি-মালবাজারগামী ৩১নং জাতীয় সড়কের উপর দিয়ে বইছে এক হাটু জল। জলের স্রোত এতটাই যে, প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে গাড়ি চলাচল।

শুধু মাল নদীতেই নয়, কালিম্পংয়ের গরুবাথানের চেলখোলাতেও হড়পা বান। বানের জল ঢুকে পড়ে চেলখোলা পিকনিক স্পটের বেশ কয়েকটি দোকানের ভিতর। ভেসে যায় দোকানের জিনিসপত্রও।

এই বানে কেনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...