Tuesday, June 23, 2026

ধনদেবীর আরাধনায় আজ কোজাগরী লক্ষ্মীপুজো

Date:

Share post:

আজ কোজাগরী লক্ষ্মীপুজো।তাই ধনদেবীর আরাধনায় চলছে তোরজোর। আশ্বিন মাসের (শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagari Laxmi Puja) আরাধনা হয়। বাঙালির ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। এদিন প্রতিটি বাঙালি ঘরেই দেবী লক্ষ্মী আরাধ্যা হয়ে থাকেন।

‘কোজাগরী’ (Kojagori) কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী (Devi Lakshmi)।

হিন্দুমতে, এদিন রাত জেগে ঘর আলো করে যে বসে থাকেন, তার ঘরেই লক্ষ্মীর প্রবেশ ঘটে। এদিন ভক্তদের আশীর্বাদ দান করতেই মর্তে নেমে আসেন দেবী লক্ষ্মী। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবীর আরাধনা করেন, অপেক্ষায় থাকেন, দেবী তাকে বিশেষ কৃপা করেন। এদিন সকলেই নিজের সাধ্য মত লক্ষ্মীপুজো করে থাকেন। এই বিশেষ তিথিতে লক্ষ্মী পুজো ছাড়াও সত্যনারায়ণেরও পুজো করা হয়। কোথাও পটে আবার কোথাও ঘটে কিংবা মূর্তি পুজো করা হয়।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...